ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
যে শর্তে ২০২৬ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি
সরকার ফারাবী: বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি ফুটবল বিশ্বে উত্তেজনার স্রোত সৃষ্টি করেছে। ৩৬ বছর বয়সী এই মহাতারকা ২০২২ কাতারের বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছিলেন, তবে চার বছর পরও তিনি জাতীয় দলে খেলছেন। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো আয়োজিত আসরে তার খেলা প্রায় নিশ্চিত হলেও, মেসি স্পষ্ট জানিয়েছেন তিনি পুরোপুরি প্রস্তুত না হলে দলের বোঝা হতে চান না।
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি দলের বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। বাছাইপর্বজুড়ে তার ফর্ম ছিল অসাধারণ। তবে ৩৮ বছর বয়সে তরুণ দলের সঙ্গে দ্রুত গতির খেলার মানিয়ে নেওয়া তার জন্য চ্যালেঞ্জ হতে পারে।
শারীরিক ফিটনেসই মূল শর্ত
স্প্যানিশ পত্রিকা স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানান, আমি চাই না দলের ওপর কোনো চাপ সৃষ্টি হোক। আমার লক্ষ্য হলো শারীরিকভাবে এমনভাবে প্রস্তুত থাকা, যাতে আমি দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে পারি।
মেসি আরও বলেন, আমার এমএলএস মৌসুমের সূচি ইউরোপের তুলনায় ভিন্ন। এর মধ্যে একটি প্রাক-মৌসুম বিরতি রয়েছে, যা বিশ্বকাপের আগে কিছু প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দেবে। এখন প্রতিদিনের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি, দেখতে চাই শারীরিকভাবে ফিট থাকতে পারি কি না।
চলতি বছরের পারফরম্যান্সও উজ্জ্বল
এ বছর মেসি ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচে ৪৪ গোল করেছেন এবং ২১টি গোলের জন্য সহায়তা (অ্যাসিস্ট) প্রদান করেছেন। বিশ্বকাপের গুরুত্ব নিয়ে মেসি বলেন, “এটি ফুটবলের সবচেয়ে বড় আসর। তাই আমি দারুণভাবে উচ্ছ্বসিত, তবে আপাতত নিজেকে ফিট রাখার দিকে মনোযোগী।”
প্রস্তুতি ম্যাচে উপস্থিতি
আর্জেন্টিনা দল আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। স্কোয়াডে দলের এই কান্ডারি লিওনেল মেসিও রয়েছেন, যিনি দলের মূল শক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত