ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রতি কোর্সের পূর্ণমানের ৮০% নম্বর ফাইনাল পরীক্ষায় এবং ২০% নম্বর ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন:
তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরন ও মূল্যায়ন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।
৪ ক্রেডিট কোর্সে: ১২টি প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৮০, সময় ৪ ঘণ্টা।
৩ ক্রেডিট কোর্সে: ৯টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৬০, সময় ৩ ঘণ্টা।
২ ক্রেডিট কোর্সে: ৬টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট নম্বর ৪০, সময় ২ ঘণ্টা।
প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্ন (ক, খ, গ বা a, b, c) রাখা যাবে।
ধারাবাহিক মূল্যায়নের ধরন:
প্রতিটি তত্ত্বীয় কোর্সের মোট নম্বরের ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নের জন্য নির্ধারিত হবে।
৪ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫ ও ইন-কোর্স পরীক্ষায় (দুটি ইন-কোর্সের গড়) ১০ নম্বর — মোট ২০ নম্বর।
৩ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪ নম্বর, উপস্থিতিতে ৩ নম্বর, ইন-কোর্সে ৮ নম্বর — মোট ১৫ নম্বর।
২ ক্রেডিট কোর্সে: অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩ নম্বর, উপস্থিতিতে ২ নম্বর, ইন-কোর্সে ৫ নম্বর — মোট ১০ নম্বর।
ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের মূল্যায়নে আরও স্বচ্ছতা ও ধারাবাহিকতা আনবে বলে আশা করা হচ্ছে।

এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত