ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিবন্ধনের দাবিতে তারেক রহমানের পাশে দাঁড়ালেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতা ইশরাক হোসেন তারেক রহমানের পাশে দাঁড়িয়ে তার দলের নিবন্ধনের দাবিতে সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে অনেক নিবন্ধিত রাজনৈতিক দল কার্যত নিষ্ক্রিয় এবং পুনর্নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র সক্রিয় দলগুলোই বাছাই করা উচিত।
রোববার দুপুর ২টায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, “অনেক রাজনৈতিক দল কার্যত দল হিসেবে কাজ করছে না। তাদের কোনো কার্যক্রম, কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তারা জনগণের জন্য ভবিষ্যতে কী করবে, তাদের কোনো নির্বাচনী ইশতেহারও নেই। গণতন্ত্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি জানা জরুরি।”
তিনি আরও বলেন, “এই বাস্তবতা দেখার পর মনে হলো, বাসায় বসে থাকা উচিত নয়। তারেক রহমানের পাশে আমি দাঁড়িয়েছি এবং দাবি জানাচ্ছি তার দলের নিবন্ধন দ্রুত দেওয়া হোক।”
তারেক রহমানের অভিযোগ দুই সাবেক ছাত্র উপদেষ্টার কারণে তার দল নিবন্ধন পাচ্ছে না এ বিষয়ে প্রশ্ন করা হলে ইশরাক হোসেন বলেন, “আমি অস্বীকার করব না, উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। তারেক রহমান সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। সমবয়সী রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসায় এই সমস্যা হয়তো হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এর আগে নুররাও একই ধরনের কষ্ট ভোগ করেছেন। আমরা চাই, সব রাজনৈতিক দলের পুনর্নিবন্ধন প্রক্রিয়া চালু হোক, যাতে বোঝা যায় কারা প্রকৃত রাজনৈতিক দল এবং কারা ভুঁইফোড় দল।”
ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন দল ও সুশীল সমাজের নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর