ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ দলে ডাক পেলেন প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন বসুন্ধরা কিংসের প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল। চলতি মাসের ৩০ অক্টোবর শুরু হওয়া ক্যাম্পে প্রথমে তাকে না ডাকলেও, অবশেষে দলীয় চাহিদা ও খেলোয়াড় সংকটের কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।
জাতীয় দলের ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয় গত ৫ নভেম্বর। তবে তখন কিউবা মিচেল ছিলেন না সেই তালিকায়। কিন্তু চোটের কারণে ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়ার অবস্থার উন্নতি না হওয়ায়, তাদের পরিবর্তে কিউবার সঙ্গে ফর্টিসের মোরশেদ আলীকেও দলে ডাকা হয়েছে।
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডে ফুটবল ক্যারিয়ার শুরু করেন কিউবা মিচেল। এ বছরের মাঝামাঝি সময় থেকেই তাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছিল। তবে পাসপোর্ট এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তখন বিষয়টি বাস্তবায়ন সম্ভব হয়নি।
বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামছেন কিউবা মিচেল। ক্লাব পর্যায়ে খুব বেশি ম্যাচ না খেললেও, ইব্রাহিমের ইনজুরির সুযোগে এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেলেন তিনি। এখন দেখার বিষয়, এই নতুন ফরোয়ার্ড কতটা সফলভাবে নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে