ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোলেস্টেরল কমাতে ডায়েটে রাখুন এই সুপারফুড
ডুয়া ডেস্ক: রক্তে কোলেস্টেরল বেশি থাকলে তা হৃদরোগ, স্ট্রোক এবং রক্তনালীর ব্লকসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই শরীরে অতিরিক্ত খারাপ কোলেস্টেরল জমলে তা কমানো অত্যন্ত জরুরি। খাবারে কিছু পরিবর্তন এনে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
চলুন জেনে নিই, কোন খাবারগুলো খেলে কোলেস্টেরল কমানো সম্ভব—
১. ওটসওটসে থাকা বিটা-গ্লুকান নামে দ্রবণীয় ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে ওটসের পোরিজ বা স্মুদি খেলে শরীরের অতিরিক্ত চর্বি শোষণ রোধ হয় এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে।
২. বাদামবাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল (HDL) বৃদ্ধি করে। প্রতিদিন এক মুঠো ভেজানো বাদাম বা আখরোট খেলে হার্ট সুস্থ থাকে।
৩. ফ্ল্যাক্সসিড ও চিয়া সিডফ্ল্যাক্সসিড ও চিয়া সিডে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার থাকে। এগুলো কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন স্মুদি, দই বা স্যালাডে এক চামচ চিয়া সিড বা ফ্ল্যাক্সসিড মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।
৪. অলিভ অয়েলঅলিভ অয়েল হলো একটি স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাটের উৎস, যা খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তনালীগুলোকে নমনীয় রাখে। রান্নায় বা সালাদে অলিভ অয়েল ব্যবহার করলে হার্টের জন্য উপকারী।
৫. সামুদ্রিক মাছসামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। সপ্তাহে অন্তত দুইবার সামুদ্রিক মাছ খেলে রক্তে চর্বির মাত্রা কমে।
৬. রসুনরসুনে থাকা ‘অ্যালিসিন’ যৌগ কোলেস্টেরল উৎপাদন কমাতে সাহায্য করে। প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খাওয়া বা রান্নায় ব্যবহার করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এই খাবারগুলো নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সহজ এবং হার্ট-স্বাস্থ্য ভালো থাকে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে