ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যার যার আদর্শকে ধারণ করে কথা বলা উচিত: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি দেশে নির্বাচন হলে পক্ষে-বিপক্ষে রাজনৈতিক বক্তব্য থাকা স্বাভাবিক। তবে সব বক্তব্য রাজনৈতিক দলের আদর্শের ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, "যার যার আদর্শকে ধারণ করে কথা বলা উচিত। কোনো আদর্শের মধ্যে ‘নো হাংকি-পাংকি’ থাকতে পারে বলে আমি মনে করি না। যে ভাষায় আমরা চলি, সেই ভাষায় কথা বলা আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক দায়িত্ব।"
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানটি শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে অনুষ্ঠিত হয়।
এ্যানি আরও বলেন, "গতকাল একটি ইসলামী দলের একজন বক্তা ‘নো হাংকি-পাংকি’ বলেছিলেন, যা জনগণ পছন্দ করেননি। একজন দলের নায়েবে আমিরের দায়িত্বশীল ব্যক্তি এমন ভাষা ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যে এটি উপহাস ও অবজ্ঞা সৃষ্টি করে। রাজনীতি অভিজ্ঞতার বিষয়, আমরা আশা করি দায়িত্বশীল নেতারা সেই অভিজ্ঞতার সঙ্গে কথা বলবেন।"
তিনি নিজের রাজনৈতিক দৃষ্টিকোণ তুলে ধরে বলেন, বিএনপি সাধারণ মানুষের দল, গণমানুষের দল। আমরা গ্রামে ঘরে ঘরে মানুষের সঙ্গে যোগাযোগ করি। ছাত্ররাজনীতিতে আমরা শেখেছি সাধারণ মানুষের সঙ্গে কিভাবে রাজনীতি করতে হয়। তবে জামায়াতে ইসলামীর গতকালকের ভয়েস আমাদের ভালো লাগেনি।
এ্যানি দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনাদের প্রত্যেক পরিবারে মা-বোনদের সালাম পৌঁছে দেবেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাবেন। বিএনপি সেই সংগ্রামী ইতিহাসের দলের নাম।
সভায় জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট