ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঋণ কেলেঙ্কারির অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারের পর আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
গত ১৭ আগস্ট ক্ষমতার অপব্যবহার করে ঋণ অনুমোদনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। অর্থ আত্মসাতের এই মামলা ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা পাচারের অভিযোগকে কেন্দ্র করে গঠিত। এই অভিযোগে দণ্ডবিধি ৪০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, মামলার আরেক আসামি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার নথি অনুযায়ী যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন এবং এক্সিম ব্যাংকের বিভিন্ন সময়ের শীর্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাদের মধ্যে আছেন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকসহ মোট ২১ জন ব্যক্তি।
দুদকের এজাহারে বলা হয়েছে, ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’-এর অসম্পূর্ণ ঋণ প্রস্তাব যাচাই না করেই, স্টক রিপোর্ট বা জামানতের যথাযথ মূল্যায়ন ছাড়াই ঋণ অনুমোদনের সুপারিশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ও ব্যাংক বোর্ডের মাধ্যমে ঋণ অনুমোদন করিয়ে অর্থ আত্মসাৎ করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের