ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মামদানির জয়ে যা বললেন লন্ডনের মেয়র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে তার বিজয়কে ঐতিহাসিক প্রচারণা ও ভয়ের বিপরীতে আশার জয় বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।
বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সাদিক খান লিখেছেন, নিউইয়র্কবাসীর সামনে ছিল এক স্পষ্ট পছন্দ—আশা না ভয়। আর যেমনটা আমরা লন্ডনে দেখেছি, এবারও জয়ী হয়েছে আশা।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মামদানির এই বিজয়ের ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বৃহত্তম দুই নগরীতে এখন নেতৃত্ব দিচ্ছেন দুই উদারপন্থী মুসলিম নেতা—যারা দুজনই অভিবাসী পরিবারের সন্তান। নিজেদের দেশে রাজনীতির ক্রমবর্ধমান ডানপন্থী ধারা ভেঙে উঠে এসেছেন তারা।
সাদিক খানের দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টারা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি বিজয়ী হওয়ার পরপরই তাকে ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানান লন্ডনের মেয়র।
যদিও দু’জনের রাজনৈতিক অবস্থানে কিছু পার্থক্য রয়েছে—খান যুক্তরাজ্যের লেবার পার্টির একজন মধ্যপন্থী নেতা, আর মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বাম রাজনীতির অন্যতম মুখ।
অভিন্নভাবে ঘৃণার প্রচারণা ও ইসলামভীতিমূলক আক্রমণের শিকার হয়েছেন তারা উভয়েই। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ৯/১১ হামলার ছবি ব্যবহার করে মামদানিকে হেয় করার চেষ্টা করা হয়। একইভাবে ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচনের আগে সাদিক খানের প্রতিদ্বন্দ্বীও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিলেন।
বিজয়োত্তর ভাষণে জোহরান মামদানি প্রতিশ্রুতি দেন, তিনি ইহুদিবিদ্বেষ ও ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে লড়বেন এবং নিউইয়র্ককে এমন এক শহরে রূপ দিতে কাজ করবেন যেখানে মুসলমানরা জানবেন—এ শহর তাদেরও।
তার ভাষায়, নিউইয়র্ক আর কখনো এমন জায়গা হবে না, যেখানে ইসলামবিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে কেউ নির্বাচনে জিতবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান