ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তিতে অন্তর্বর্তী সরকারের ৪ শর্ত
নিজস্ব প্রতিবেদক: স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই প্রক্রিয়া চারটি শর্ত সাপেক্ষে দুই ধাপে সম্পন্ন করা হবে।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকার সই করা এক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য ৪টি শর্ত:
১. প্রথম পর্যায়: যেসব ইবতেদায়ি মাদরাসা 'স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮' এর সকল শর্ত পূরণ করেছে, জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণের পর তাদের এমপিওভুক্ত করা হবে।
২. দ্বিতীয় পর্যায়: ২০১৮ সালের নীতিমালার শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসকদের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদরাসাগুলোকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করা হবে।
৩. অর্থ বিভাগের সম্মতি: এমপিওভুক্ত মাদরাসা ও শিক্ষকদের সংখ্যা চূড়ান্তকরণের পূর্বে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
৪. অনুদান বাতিল: এমপিওভুক্তকরণের পর সংশ্লিষ্ট মাদরাসার অনুদানভুক্তি বাতিল করতে হবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছিল। এরপরেও ৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা অবস্থান নেন এবং যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আশ্বাসের বিস্তারিত জানতে পারেন।
তবে এই সিদ্ধান্তে অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত ১২ অক্টোবর থেকে ইবতেদায়ি মাদরাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?