ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। কোম্পানির ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মনজুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন পরিচালক সুরাইয়া ইসলাম, আবু লুথফে ফজলে রাহিম খান, আবদুর রহিম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলাম, পরিচালক মুহাম্মদ শাহিদুল ইসলাম এবং লুৎফা বেগমসহ আরও অনেকে। এছাড়াও সভায় অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানি সচিব সালিম আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম।
শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাবপত্র, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ইস্টার্ন হাউজিংয়ের নিট বিক্রয় আয় দাঁড়িয়েছে ৩০৩ কোটি ৩ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কোম্পানির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫৬ কোটি ৩ লাখ টাকা।
এ সময়ে কোম্পানির প্রতি শেয়ারের আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৮ টাকা ২৭ পয়সা, আগের বছরের ৬ টাকা ৬ পয়সা থেকে। কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ও সামগ্রিক আর্থিক স্থিতি আগের বছরের তুলনায় আরও উন্নত হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইস্টার্ন হাউজিং শেয়ারহোল্ডারদের জন্য স্থিতিশীল লভ্যাংশ ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি