ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দুই কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : গত সেপ্টেম্বর, ২০২৫ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে। কোম্পানি দুটি হলো— ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। ডিএসই ও আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে। এই সময়ে যখন বাজারের সামগ্রিক অস্থিরতা ছিল, তখন এই দুটি ব্যাংকে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি বাজারে ইতিবাচক সংকেত দিচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই দুটি ব্যাংকের শক্তিশালী মৌলভিত্তি (ফান্ডামেন্টাল) এবং সুশাসনের কারণেই বিদেশিরা তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিদেশিরা বাংলাদেশের ব্যাংক খাতে আস্থা রাখতে শুরু করেছে। শেয়ারবাজারের জন্য এটি একটি শুভ লক্ষণ, যা অন্যান্য কোম্পানিকেও আকর্ষণ করতে পারে।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ৩৬.০৬ শতাংশ শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১১.৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.০৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর ব্যাংকটি শেয়ারপ্রতি ৬ টাকা ৯৫ পয়সা আয় করেছে। আগের বছর যা ছিল ৪ টাকা ৭৩ পয়সা।
সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংকের শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ০.৯২ শতাংশ শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.২৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৩৬.৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.০৩ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। তবে ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। তবে ওই অর্থবছরে ব্যাংকটি শেয়ারপ্রতি ৩২ পয়সা আয় করেছে। আগের বছর যা ছিল ১ টাকা ৬৬ পয়সা।
এসএ /খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ