ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। বড় পর্দা এবং বিশেষ কিছু কাজের জন্য তাকে ধারাবাহিকে দেখা যাচ্ছিল না। তবে এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এর মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'গৃহপ্রবেশ' ধারাবাহিকে গল্পের নতুন মোড় এসেছে। আর সেই নতুন অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। ইতোমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি।
যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
প্রসঙ্গত, 'গৃহপ্রবেশ' ধারাবাহিকটি প্রযোজনা করছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। টলিউডের এই জনপ্রিয় তারকা দম্পতির সঙ্গে কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব বহু বছরের। স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ বন্ধু রাজের প্রযোজনায় কাঞ্চনের অভিনয় করা নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও কাঞ্চন তার মেয়ে কৃষভিকে পর্যাপ্ত সময় দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই বাবা-মেয়ের ছবি দেখতে পাওয়া যায়, যা অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করে। অনেকেই বলেন, কাঞ্চনের মেয়ে দেখতে অবিকল তার বাবার মতো।
সম্প্রতি কাঞ্চন মল্লিক 'প্রজাপতি ২'-এর শুটিং শেষ করেছেন। এখন নতুন এই চরিত্রে ছোটপর্দায় তাকে দেখতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি