ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পতনের সপ্তাহে ১০ খাতের শেয়ারে সুবাতাস
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৬-৩০ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ২৭.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২.২২ পয়েন্টে। সপ্তাহটিতে লেনদেনে অংশ নেয়া ২৯২টি কোম্পানির মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। এছাড়া, বাজার মূলধন হারিয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। এর মধ্যেও ১০ খাতের শেয়ার থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। এই ১০ খাতে সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়ায় মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাত ১০টি হলো- ভ্রমণ ও অবকাশ, পাট, সিরামিকস, সেবা ও আবাসন, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তথ্য প্রযুক্তি, চামড়া, বিবিধ এবং ওষুধ ও রসায়ন।
খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে বা সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটিতে দর বেড়েছে ৫.৭০ শতাংশ। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেরে ০.৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে পাট খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটিতে দর বেড়েছে ৪.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৭৪ লাখ টাকা, যা মোট লেনদেরে ১.৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক রিটার্নে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সিরামিকস খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটিতে দর বেড়েছে ২.৯০ শতাংশ। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট লেনদেরে ০.৫১ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাতে ২.৩০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৯০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.৩০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ, চামড়া খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি