ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
‘চ্যালেঞ্জ’ ছবির আগে শুভশ্রীর জীবনে ছিল বড় চ্যালেঞ্জ!
বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে টলিউডের প্রযোজকদের আস্থার আরেক নাম। শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও নিজের দাপট ধরে রেখেছেন এই অভিনেত্রী। চলতি বছরেও তার ঝুলিতে রয়েছে 'গৃহপ্রবেশ', 'ধূমকেতু'-এর মতো ব্লকবাস্টার ছবি। তবে এই অবস্থানে পৌঁছানোর পথটা তার জন্য সহজ ছিল না। কমার্শিয়াল বাংলা ছবিতে যেখানে একসময় নায়িকারা কেবলই 'প্রপ' হিসেবে বিবেচিত হতেন, সেখানে শুভশ্রী তার লক্ষ্য স্থির রেখেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী তার ক্যারিয়ারের শুরুর দিকের একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, প্রথমবার যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তার হাতে আসে এক বিরাট অফার—পরিচালক অনুরাগ বসুর নায়িকা হওয়ার প্রস্তাব।
তবে এটি কোনো বড়পর্দার অফার ছিল না। হিন্দি সিরিয়ালে অভিনয়ের জন্য শুভশ্রীকে নির্বাচন করেছিলেন এই পরিচালক। কিন্তু শুভশ্রী সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। তার স্পষ্ট কথায়, ‘আমি তো সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, ছবিতে কাজের সুযোগ থাকলে আমাকে ডেকো।’
শুভশ্রীর এই প্রত্যয়ী মনোভাব সেদিনই হয়তো মুগ্ধ করেছিল অনুরাগ বসুকে। পরিচালক নাকি তখন শুভশ্রীকে বলেছিলেন যে তিনি নিজের ক্যারিয়ারে অনেক দূর এগোবেন।
'পিতৃভূমি' ছবিতে সাইড রোল দিয়ে টলিউডে যাত্রা শুরু করা শুভশ্রীর ভাগ্য বদল হয় রাজ চক্রবর্তীর 'চ্যালেঞ্জ' ছবিতে দেবের নায়িকা হওয়ার পর। তার এই স্পষ্টবাদী অবস্থানই প্রমাণ করে যে শুরু থেকেই তিনি ছিলেন তার লক্ষ্যে অবিচল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার