ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মার্কিন ইতিহাসে সর্বনিম্ন শরণার্থী কোটা নির্ধারণ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরের জন্য শরণার্থী ভর্তির সর্বোচ্চ সীমা মাত্র ৭ হাজার ৫০০ জন নির্ধারণ করেছেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে কম। বৃহস্পতিবার প্রকাশিত হোয়াইট হাউসের এক নথিতে এ তথ্য জানানো হয়।
বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক শরণার্থী নীতি পুনর্গঠনের ট্রাম্প প্রশাসনের বৃহত্তর উদ্যোগের অংশ।
৩০ সেপ্টেম্বর বার্ষিক শরণার্থী নীতি ঘোষণা করতে গিয়ে ট্রাম্প বলেন, নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, দেশটির কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ সরকার শ্বেতাঙ্গদের ওপর নির্যাতন চালাচ্ছে—যা দক্ষিণ আফ্রিকার সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তখন তিনি বলেছিলেন, শুধু সেইসব মানুষকেই আশ্রয় দেওয়া হবে, যাদের আগমন যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থে হবে। কয়েক সপ্তাহ পর তিনি শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য বিশেষ শরণার্থী সুবিধা চালুর ঘোষণা দেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সরকারি তথ্যমতে, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মাত্র ১৩৮ জন দক্ষিণ আফ্রিকান নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নতুন ঘোষণায় ট্রাম্প বলেন, তার প্রশাসন এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেবে যারা নিজ দেশে “অবৈধ বৈষম্যের” শিকার।
অভ্যন্তরীণ সরকারি নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইউরোপীয় নাগরিকদের মধ্য থেকেও কিছু মানুষকে শরণার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে—বিশেষত তারা যদি নিজেদের দেশে অভিবাসনবিরোধী মতাদর্শ বা জনতাবাদী রাজনীতির কারণে হয়রানির শিকার হন। তবে প্রেসিডেন্টের ঘোষণায় ইউরোপীয়দের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
মার্কিন আইনে শরণার্থী সীমা নির্ধারণের আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। কিন্তু ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়নি।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিনিধি জেমি রাসকিন, সিনেটর ডিক ডারবিনসহ অন্যান্য ডেমোক্র্যাট নেতা বলেছেন,
এই সিদ্ধান্ত শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, বরং আইনগতভাবেও অবৈধ এবং অগ্রহণযোগ্য।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়