ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুর পর খাদ্যতালিকায় যা রাখা দরকার
ডুয়া ডেস্ক: ডেঙ্গু থেকে সেরে ওঠা মানেই শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেছে এমনটা নয়। জ্বরের পর শরীর দুর্বল থাকে, রক্তে প্লাটিলেট স্বাভাবিক হতে সময় নেয়। তাই এ সময়ে সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে দ্রুত আরোগ্যের চাবিকাঠি।
সঠিক পুষ্টি শুধু শক্তি ফেরায় না, বরং রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং রক্তের উপাদানগুলো দ্রুত পুনর্গঠনে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, ডেঙ্গু-পরবর্তী সময়ে কোন খাবারে গুরুত্ব দেওয়া উচিত-
পর্যাপ্ত তরল গ্রহণ
ডেঙ্গুর পর শরীরে পানিশূন্যতা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। পাশাপাশি ডাবের পানি, ফলের রস, স্যুপ ও ওরস্যালাইন শরীরের হারানো তরল পূরণে কার্যকর ভূমিকা রাখে এবং প্লাজমা লিকেজের ঝুঁকি কমায়।
প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার
রক্ত তৈরিতে এবং কোষ মেরামতে প্রোটিন অপরিহার্য। খাদ্যতালিকায় রাখুন ডিম, মাছ, মুরগি, দুধ, ডাল ও সয়াবিন। আয়রন ও ফলিক অ্যাসিড–সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, কলিজা, পালং শাক ও বিট রক্তের উপাদান পুনর্গঠনে সহায়ক।
রোগপ্রতিরোধে ফলমূলের ভূমিকা
ডেঙ্গুর পর শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই খাবারে রাখুন তাজা ফলমূল বিশেষ করে পেঁপে, আপেল, ডালিম ও কমলা। এগুলো শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে রোগ প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার নির্যাস প্লাটিলেট বৃদ্ধিতে সহায়ক হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা ঠিক নয়।
যে খাবারগুলো এড়িয়ে চলবেন
ডেঙ্গুর পর ভারী, তেল-চর্বিযুক্ত ও ঝাল খাবার পরিপাকতন্ত্রে বাড়তি চাপ সৃষ্টি করে। তাই ভাজাপোড়া ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা জরুরি। সহজপাচ্য ও হালকা খাবার ধীরে ধীরে খাদ্যতালিকায় যুক্ত করুন।
ডেঙ্গু-পরবর্তী সময়টিতে পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্যই শরীরকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। নিয়মিত পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি এবং বিশ্রাম এই তিনটি অভ্যাসই হলো ডেঙ্গুর পর সুস্থ জীবনের মূলমন্ত্র।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা