ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে ২৩% মুনাফা হারালো গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ২০২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের নিট মুনাফায় ২৩ শতাংশ পতন হয়েছে বলে জানিয়েছে।
রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত এবং প্রকাশিত আর্থিক বিবরণী অনুসারে, কোম্পানিটি এই সময়ে ২ হাজার ২৬৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৯৫২ কোটি টাকা।
মুনাফা কমার সঙ্গে সঙ্গে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে ১৬ টাকা ৭৭ পয়সায় দাঁড়িয়েছে, যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১ টাকা ৯১ পয়সা।
জানুয়ারি-সেপ্টেম্বর এই নয় মাসে কোম্পানির মোট রাজস্ব বা টার্নওভার সামান্য কমে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ১২ হাজার ১১০ কোটি টাকা। রাজস্ব সামান্য কমলেও নিট মুনাফার এই বড় পতন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো