ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের ‘কঠোর বার্তা’
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি ‘কঠোর বার্তা’ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। শুক্রবার (২৪ অক্টোবর) পলিটিকো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, যেখানে বলা হয়েছে যে ভান্স ট্রাম্পের কঠোর বার্তা নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গত রোববার গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় ৪০ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে ক্ষুব্ধ। দেশটির একাধিক কর্মকর্তা ইসরায়েলের এই 'বর্বরতাকে' 'নিয়ন্ত্রণের বাইরের' কাজ বলে অভিহিত করেছেন।
এছাড়াও, ফিলিস্তিনের পশ্চিমতীরের বাকি অংশ দখলের জন্য ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যে প্রাথমিক আইন পাস হয়েছে, তা নিয়েও যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইনের সমালোচনা করেছেন এবং বলেছেন যে ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না। দখলদার ইসরায়েলের প্রায় সব নীতিতে যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও, পশ্চিমতীর নিয়ে ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থানকে খুবই ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ইসরায়েল ছাড়ার আগে জেডি ভান্স সরাসরি পশ্চিমতীর অধিগ্রহণের আইন পাস নিয়ে সমালোচনা করেছেন। তিনি ইসরায়েলে থাকাকালীন এ ধরনের আইন পাসকে নিজের জন্য ‘অপমানজনক’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)