ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইস্ত্রি ছাড়াই পোশাক পরিপাটি রাখার ৫ সহজ কৌশল
লাইফস্টাইল ডেস্ক: সকালে অফিসের তাড়া কিংবা কোনো জরুরি অনুষ্ঠানে যাওয়ার আগে শার্ট কুঁচকে গেলে অনেকেই বিপাকে পড়েন। হাতের কাছে ইস্ত্রি না থাকলেও দুশ্চিন্তার কিছু নেই। কিছু সহজ ঘরোয়া টিপস ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই আপনার পোশাক পরিপাটি করে তুলতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক, ইস্ত্রি ছাড়াই কীভাবে পোশাক সুন্দর রাখবেন:
১. হেয়ার ড্রায়ার: জামার কুঁচকানো অংশে হালকা ঠান্ডা পানি ছিটিয়ে দিন, এরপর হেয়ার ড্রায়ার চালিয়ে দিন। হালকা চাপ দিয়ে ড্রায়ারের বাতাস ব্যবহার করলে দ্রুত পোশাক শুকিয়ে যাবে এবং কুঁচকানো ভাব দূর হবে। রুমাল বা অন্তর্বাসের ক্ষেত্রেও এটি কার্যকর।
২. ভেজা তোয়ালে: মসৃণ জায়গায় পোশাক রেখে তার ওপর টান টান করে একটি ভেজা তোয়ালে বিছিয়ে দিন। এরপর হাত দিয়ে চেপে সোজা করুন এবং হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। এতে সব কুঁচকানো ভাব দূর হয়ে যাবে।
৩. হেয়ার স্ট্রেটনার: হেয়ার স্ট্রেটনার শুধু চুল নয়, পোশাকও টান টান করতে পারে। বিশেষ করে জামার কলার, হাতা ও টাইয়ের মতো ছোট জায়গা ইস্ত্রি করার জন্য এটি উপযোগী। ব্যবহারের আগে পোশাকে অল্প পানি ছিটিয়ে ভিজিয়ে নিন, তারপর স্ট্রেইটনার দিয়ে চুল টানার মতো করে কাপড়ে সোজা করে টেনে নিন।
৪. ভিনেগার স্প্রে: চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। পোশাকের কুঁচকে থাকা জায়গাগুলোতে এই মিশ্রণটি স্প্রে করুন এবং হাত দিয়ে ঘষে ঘষে টান টান করুন। কয়েক মিনিটের মধ্যেই পোশাকের ভাঁজ অনেকটাই মিলিয়ে যাবে।
৫. অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্র ব্যবহার: অ্যালুমিনিয়াম, তামা অথবা লোহার একটি পাত্র গরম করুন। পাত্রের তলা দিয়ে চেপে চেপে পোশাক ইস্ত্রি করার মতো করে ভাঁজের ওপর চালিয়ে নিন। এতে পোশাকের ভাঁজ টান টান হয়ে যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত