ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারি থেকেই চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
ডুয়া ডেস্ক : ক্ষমতা গ্রহণ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসে, সেসব পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনী প্রচারের সময়ে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন। তবে ক্ষমতায় বসার পর তিনি সেই তুলনায় অনেক কম শুল্ক আরোপের ঘোষণা দিলেন। এমনকি চীনা পণ্যের ওপর ট্রাম্প যে শুল্ক আরোপ করলেন, তা কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর জারি করা শল্কের চেয়েও কম। ওই দুই দেশের পণ্যের ওপর ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীন। যুক্তরাষ্ট্রের বাজার চীনের পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প জানান, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল আসছে এবং যুক্তরাষ্ট্র রীতিমতো সয়লাব হয়ে গেছে এই মাদকে। আমি আশা করব, শুল্ক বৃদ্ধির পর বেইজিং এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ