ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল চূড়ান্তভাবে প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই যেকোনো সময় তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরীক্ষার ফলাফল তৈরির কাজ দুদিন আগেই শেষ হয়েছে। প্রশ্নফাঁস বা অনিয়মের অভিযোগের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি তদন্ত কমিটির পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর ফলাফল প্রকাশে আর কোনো বাধা নেই। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর বা রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল আপলোড করা হতে পারে।
অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা জানান, “সব যাচাই-বাছাই শেষ। এখন শুধু মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষা। অনুমোদন পেলেই ফলাফল প্রকাশ করা হবে।”
যেভাবে ফল জানা যাবে:
ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে মেধা তালিকা দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। আবেদন জমা পড়েছিল ১০ লাখ ৮০ হাজার ৯৫টি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত