ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিদায়ের আগে ১১৮ যুগ্ম সচিবকে বড় পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বকাল শেষের পথে থাকা অন্তর্বর্তী সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। যুগ্ম সচিব ও সমপর্যায়ের ১১৮ জন কর্মকর্তাকে একযোগে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (রাত) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতির আদেশে যেসব কর্মস্থলের নাম উল্লেখ আছে, সেসব দপ্তর থেকে যদি কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।
যোগদানপত্র জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে দাখিল করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে যদি কোনো বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া যায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা প্রয়োজনে বাতিল করা হতে পারে।
বর্তমানে দেশে অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন ২৮৫ জন কর্মকর্তা। নতুন করে ১১৮ জন পদোন্নতি পাওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৩ জনে। তবে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা মাত্র ২১২টি হওয়ায়, অধিকাংশ কর্মকর্তাকেই নিজ নিজ পূর্বের পদে থেকেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের পর নতুন সরকার গঠনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত