ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
শপথ নিয়েই চার উচ্চপদস্তকে বরখাস্ত; হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাম্পের
ডুয়া ডেস্ক: ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরির নিয়োগকৃত যুক্তরাষ্ট্র সরকারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এছাড়া তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে প্রথম পোস্টে এই তথ্য জানান।
বরখাস্ত হওয়া চারজন কর্মকর্তা হলেন: ১. হোসে আন্দ্রেজ, মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের সদস্য ২. মার্ক মিলে, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের সদস্য ৩. ব্রায়ান হুক, উইলসন সেন্টার ফর স্কলারসের সদস্য ৪. কেইশা ল্যান্স বটমস, রপ্তানিবিষয়ক পরিষদের সদস্য।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, তিনি আগের প্রশাসনের নিয়োগ করা এক হাজারেরও বেশি কর্মকর্তাকে চিহ্নিত ও অপসারণের জন্য একটি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, কারণ তারা তার "আমেরিকাকে আবার মহান করে তোলার" দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে না।
তিনি আরও জানিয়েছেন, এই চারজনের বরখাস্তের নোটিশ দাপ্তরিকভাবে তাদের কাছে পৌঁছে যাবে, এবং শিগগির আরও অনেকের জন্য বরখাস্তের ঘোষণা আসবে।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় সরকারি ব্যয় সংকোচন এবং সরকারি দপ্তরের জনবল কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া, সরকারি কাজের দক্ষতা বাড়ানোর জন্য তিনি কিছু দপ্তর বন্ধ করারও হুমকি দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ