ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হাড় সুস্থ রাখতে যেসব উপাদান জরুরি
ডুয়া ডেস্ক: অনেকেই মনে করেন, হাড় সংক্রান্ত সমস্যার সমাধান কেবল ক্যালসিয়াম খেয়ে সম্ভব। যদিও ক্যালসিয়াম হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকিৎসকরা বলছেন হাড়ের ঘনত্ব, নমনীয়তা ও শক্তি বাড়াতে কেবল ক্যালসিয়াম যথেষ্ট নয়। ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম, প্রোটিন এবং ভিটামিন কে-এর মতো উপাদানগুলোও সমান গুরুত্বপূর্ণ।
শিশুদের দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় মূলত দুধে প্রচুর ক্যালসিয়াম থাকার কারণে। দুধে প্রায় ৫০ শতাংশ প্রোটিন থাকে এবং বাকি অংশে রয়েছে জল ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান, যা হাড়ের গঠনে সহায়তা করে।
ভিটামিন ডি-৩ হাড়ের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য। এটি অন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে। সূর্যের আলো হলো ভিটামিন ডি-৩ এর সবচেয়ে সহজলভ্য প্রাকৃতিক উৎস। ডিম, দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবার থেকেও এই ভিটামিন পাওয়া যায়।
কেবল ক্যালসিয়াম ও ভিটামিন ডি-ই নয়, হাড়ের ঘনত্ব বাড়াতে ভিটামিন কে-২ এবং ম্যাগনেশিয়ামেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বয়স্কদের অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে এই খনিজগুলোর ঘাটতি পূরণ করা জরুরি।
চিকিৎসকদের মতে, অনেক সময় হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন হতে পারে। তবে স্বাভাবিক খাবার থেকেও এই খনিজ গ্রহণ সম্ভব। সবুজ শাকসবজি, বাদাম, কলা ও হোলগ্রেন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায়, যা হাড়ের টিস্যুর খনিজ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
সারসংক্ষেপে, হাড়ের সুস্থতা নিশ্চিত করতে হলে কেবল ক্যালসিয়ামের উপর নির্ভর না করে, ভিটামিন ডি, কে, প্রোটিন এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদানগুলোকে সমান গুরুত্ব দিতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)