ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অঙ্গীকার। একইসঙ্গে অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি কোনো প্যানেল আলোচক হিসেবে সেখানে উপস্থিত হননি, বরং সরকারের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি অঙ্গীকার তুলে ধরতেই তিনি বক্তব্য দেন। একইসঙ্গে তিনি সম্মেলনের আলোচ্য বিষয়কে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঝুঁকি মোকাবিলা করে স্থিতিস্থাপকতা কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। তার ভাষায়, এটি ভবিষ্যৎ বিনির্মাণের একটি সুস্পষ্ট রূপরেখা নির্দেশ করে।
মির্জা ফখরুল আরও জানান, বর্তমান সরকার অল্প সময় দায়িত্বে থাকলেও দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী ও উৎপাদনমুখী করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে উন্নয়ন ও সুযোগের সমান বণ্টন নিশ্চিত হবে।
সবশেষে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক তার প্রাপ্য মর্যাদা ও সুযোগ পাবে এবং দেশের অর্থনীতি আরও অন্তর্ভুক্তিমূলক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?