ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে যাওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ট্রাকটি দ্রুত সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
এদিকে দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেন পথে আটকে পড়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন অতিক্রম করার পর অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প