ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে, যা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল এবং বাজেট পাসের পর পর্যায়ক্রমে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টার সংকট রয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকায় তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০টি মামলা রয়েছে, যা নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, ২০০৬ সালে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরু হয়েছিল, পরে কিছু পরিবর্তন আনা হলেও বর্তমানে আবারও এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগ সুপারিশ কার্যক্রম চলছে। পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে এবং এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে সব কার্যক্রম সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা