ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রাক্তনকে ভুলে স্বাভাবিক জীবনে ফেরা এত কঠিন কেন?
পার্থ হক: জেন-জির মানসিক স্বাস্থ্যসংক্রান্ত আলোচনায় বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে এক্স বা প্রাক্তন সম্পর্কের হ্যাংওভার থেকে বের হতে না পারা। অনেকেই অতীতের সম্পর্ক বা ট্রমা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পেরে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ব্রেকআপ শুধু সম্পর্কের সমাপ্তি নয় এটি অনেক সময় গভীর মানসিক চাপ ও শোকের অনুভূতি তৈরি করে। যেখানে স্মৃতি, অভ্যাস, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনাও জড়িয়ে থাকে।
বিষয়টি নিয়ে বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, দীর্ঘ ও গভীর সম্পর্ক থেকে পুরোপুরি মানসিকভাবে বেরিয়ে আসতে গড়ে প্রায় চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন, ভালোবাসা থেকে বের হওয়া কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়; এটি একটি ধীর ও জটিল মানসিক পরিবর্তনের ধাপ।
বিচ্ছেদের পর নিজেকে পুনর্গঠন করার প্রক্রিয়া নিয়েও গবেষণায় বিভিন্ন দিক উঠে এসেছে। একটি গবেষণায় ৮৪ ধরনের আচরণের কথা উল্লেখ করা হয়েছে, যা মানুষকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম হলো নিজের দিকে ফিরে আসা, নিজের লক্ষ্য ও পরিচয় নিয়ে নতুনভাবে ভাবা এবং জীবন নিয়ে প্রশ্ন করা আমি কে? বা আমি কী চাই?
আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের যত্ন নেওয়া ও নতুন কাজে যুক্ত থাকা। অনেকেই এ সময় কাজ, শখ, নতুন দক্ষতা অর্জন বা ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেন, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি বন্ধু, পরিবার বা পেশাদার কাউন্সেলরের সহায়তা নেওয়াকেও বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিচ্ছেদের পর সবচেয়ে ক্ষতিকর অভ্যাস হলো একই চিন্তায় বারবার ঘুরপাক খাওয়া। কেন হলো?, আমি কী ভুল করেছি?, সে এখন কী করছে? এ ধরনের প্রশ্ন বারবার ভাবলে মানসিক কষ্ট কমার বদলে আরও বাড়ে এবং তা থেকে নেতিবাচক চিন্তার চক্র তৈরি হতে পারে।
সুস্থভাবে এগিয়ে যেতে হলে নিজের প্রতি মনোযোগ বাড়ানো, অনুভূতিগুলো স্বীকার করা এবং ধীরে ধীরে জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ করাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। অতীতকে অস্বীকার না করে তা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই মানসিক পুনরুদ্ধারের প্রধান পথ হিসেবে দেখা হচ্ছে।
মনোবিজ্ঞানীদের মতে, ব্রেকআপ যতই কষ্টদায়ক হোক না কেন, এটি জীবনের একটি স্বাভাবিক অধ্যায়। সঠিকভাবে মোকাবিলা করতে পারলে এটি আত্ম-উন্নয়ন ও নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগও তৈরি করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)