ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
গরমে দিনে কতবার গোসল করা উচিত, জানালেন বিশেষজ্ঞরা
ডুয়া ডেস্ক: গ্রীষ্মের তীব্র তাপমাত্রা যখন অনেক সময় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, তখন দিনে কতবার গোসল করা উচিত এ প্রশ্নটি অনেকের মধ্যেই দেখা যায়। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে একাধিকবার গোসলের প্রবণতা তৈরি হলেও, এটি ত্বকের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর সে বিষয়টি নিয়ে রয়েছে নানা মত।
ত্বক একটি সংবেদনশীল অঙ্গ, যার স্বাভাবিক আর্দ্রতা ও পিএইচ ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এই ভারসাম্য নষ্ট হলে ত্বকে শুষ্কতা, জ্বালাপোড়া ও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
‘এভিডেন্স-বেসড কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, গরমের সময় অতিরিক্ত গোসল ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ার ঝুঁকি থাকে।
গ্রীষ্মকালে মূলত ঘামের কারণে শরীরের দুর্গন্ধ ও অস্বস্তি বেড়ে যায়। এ কারণে অনেকেই বারবার গোসল করেন। তবে বিশেষজ্ঞদের মতে, গোসলের পাশাপাশি ঘাম নিয়ন্ত্রণ ও ত্বকের যত্নের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
গরমে গোসলের গুরুত্ব
গরমকালে নিয়মিত গোসল শরীরকে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে। দিনে অন্তত এক থেকে দুইবার গোসল করলে ঘাম, ময়লা ও ব্যাকটেরিয়া দূর হয়। এতে ত্বকের র্যাশ, ফাঙ্গাল ইনফেকশনসহ বিভিন্ন সমস্যা প্রতিরোধ করা সম্ভব হয়।
চর্মরোগ বিশেষজ্ঞ ড. দীপালি ভরদ্বাজ বলেন, উপমহাদেশের গরম আবহাওয়ায় ত্বকের যত্নে জীবনযাত্রা ও পরিচ্ছন্নতার রুটিন পরিবর্তন করা জরুরি। এর মধ্যে গোসলের অভ্যাসও অন্তর্ভুক্ত।
দিনে কতবার গোসল করা উচিত
বিশেষজ্ঞদের মতে, গরম ও দৈনন্দিন কার্যক্রম বিবেচনায় দিনে ১ থেকে ২ বার গোসল করাই সাধারণভাবে যথেষ্ট। তবে ব্যক্তিভেদে এই সংখ্যা ভিন্ন হতে পারে।
যারা বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকেন, তাদের জন্য দিনে একবার গোসলই যথেষ্ট। অন্যদিকে যারা বাইরে কাজ করেন, রোদে চলাফেরা করেন বা ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে দিনে দুইবার গোসল উপকারী।
তবে অতিরিক্ত গোসল ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিয়ে শুষ্কতা ও চুলকানির সমস্যা তৈরি করতে পারে।
দিনে দুবার গোসল করা নিরাপদ হলেও পানির তাপমাত্রা গুরুত্বপূর্ণ। খুব গরম পানি ব্যবহার করলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে। তাই স্বাভাবিক বা ঠান্ডা পানিতে গোসল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত গোসলের ক্ষতি
বারবার গোসল করার ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে। এর ফলে-
ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়
চুলকানি ও লালচে ভাব দেখা দিতে পারে
ত্বকের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়
দীর্ঘমেয়াদে চর্মরোগের ঝুঁকি বাড়ে
তাই সাবান ও ক্লিনজারের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত।
গোসলের সেরা সময়
গরমের দিনে কিছু নির্দিষ্ট সময়ে গোসল করা বেশি উপকারী-
সকালবেলা: শরীরকে সতেজ করে
সন্ধ্যায়: সারাদিনের ঘাম ও ময়লা দূর করে
ব্যায়ামের পরে: ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে
গরমের দিনে গোসলের নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম নেই। তবে অধিকাংশ মানুষের জন্য দিনে ১ থেকে ২ বার গোসলই যথেষ্ট। মূল লক্ষ্য হওয়া উচিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক সুরক্ষা ঠিক রাখা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)