ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় নির্ধারত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না
ডুয়া ডেস্ক : নির্ধারিত সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর না করে উল্টো ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস রোববার যে তিনজন নারী জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত পূর্বনির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর করা হবে না।
এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, ‘কারিগরি সমস্যার’ কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে।
এরপর নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন- সকাল সাড়ে আটটার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না। যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মিদের তালিকা দেওয়া না হবে, ততক্ষণ এটি কার্যকর করা হবে না।”
শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।
এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছিল। তিন ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ