ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি, ভারত সফরে আসছেন ট্রাম্প
ডুয়া নিউজ:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ আগামীকাল সোমবার (২০ জানুয়ারি)। শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় বিশেষভাবে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তালিকায় সর্বশেষ যুক্ত হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী।
তবে চীনের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর কোন দেশে সফর করবেন, সে বিষয়ে তথ্য বেরিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যে ট্রাম্প ভারত এবং চীন সফরের পরিকল্পনা করছেন। তিনি চীন সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, যা সম্পর্ক জোরদার করার লক্ষণ।
প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে এই সফর নিয়ে আলোচনা করেছেন। ফিন্যান্সিয়াল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে বসার পর দ্রুত ভারতের সফর করার পরিকল্পনা রয়েছে তাঁর। চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প ভারত সফর করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে জয়শঙ্কর ওয়াশিংটনে যাওয়ার সময় এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসন কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে, যেখানে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ