ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিয়মিত কম ঘুমে ভয়ঙ্কর বিপদ
ডুয়া ডেস্ক: আজকাল অনেকেই ঘুমকে সময় নষ্ট বা অপ্রয়োজনীয় বিলাসিতা মনে করেন। তবে বিজ্ঞান বলছে, ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শরীর ও মস্তিষ্কের পুনর্গঠনের সময়। নিয়মিত ছয় ঘণ্টার কম ঘুমে শরীরে নানা ক্ষতি হয়, যা দীর্ঘমেয়াদে দৈহিক, মানসিক, আবেগিক এবং সামাজিক জীবনের ওপর প্রভাব ফেলে।
প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭-৯ ঘণ্টা, কিশোরদের ৮-১০ ঘণ্টা এবং শিশুদের ৯-১৪ ঘণ্টা ঘুম প্রয়োজন। প্রয়োজনীয় ঘুম না হলে মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ ও মনে রাখার ক্ষমতা হারায়, মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়।
কম ঘুম ইমিউন সিস্টেম দুর্বল করে, সংক্রমণের ঝুঁকি বাড়ায়, ওজন বেড়ে যায় এবং টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা থাকে। মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়; ডিপ্রেশন, উদ্বেগ, মুড সুইং ও হতাশা বাড়ে। ত্বক ক্লান্ত ও বার্ধক্য দ্রুততর হয়।
ঘুমের অভ্যাস ঠিক রাখতে প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা, ঘুমের আগে স্ক্রিন টাইম কমানো, শান্ত ও অন্ধকার ঘরে ঘুমানো, হালকা মেডিটেশন বা বই পড়া, রাতের খাবার হালকা রাখা এবং সন্ধ্যার পর ক্যাফেইন এড়িয়ে চলা জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল