ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
মোবারক হোসেন:শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করেছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত মতামত বা প্রস্তাবনা প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে পারবেন অনলাইনে বা কমিশনের ঠিকানায়।
কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই খসড়া বিধিমালায় মিউচুয়াল ফান্ড পরিচালনা, বিনিয়োগের সীমা, ইউনিট হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নতুন বিধিমালা চূড়ান্ত হলে মিউচুয়াল ফান্ড খাতে আধুনিক ও আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রণ কাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫' এর খসড়া ডাউনলোডের ওয়েবলিংক: https://sec.gov.bd/crequest/FINAL_CMRRCD_draft_09.10.2025.pdf
এছাড়া খসড়ার QR কোডও প্রকাশ করেছে কমিশন, যা স্ক্যান করে সরাসরি ডকুমেন্টটি দেখা যাবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি