ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
জেনেক্স ইনফোসিসের নতুন চেয়ারম্যান হাসান শাহিদ সারোয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসি তাদের পরিচালনা পর্ষদের সভায় বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে হাসান শাহিদ সারোয়ার এফসিএ-কে দায়িত্ব প্রদান করেছে। এই নিয়োগ ২০২৫ সালের ৯ অক্টোবর থেকে কার্যকর হবে।
কোম্পানির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ হাসান শাহিদ সারোয়ারের অভিজ্ঞতা, নৈতিক মান এবং আর্থিক দক্ষতাকে মাথায় রেখে তাকে এই পদে দায়িত্বভার দিতে সম্মত হয়েছে। হোসেন শাহিদ সারোয়ার সনদপ্রাপ্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) হিসেবে দেশের কর্পোরেট খাতে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জেনেক্স ইনফোসিসের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, হাসান শাহিদ সারোয়ারের নেতৃত্বে কোম্পানির পরিচালনা পর্ষদ আরও সুসংগঠিত ও ফলপ্রসূভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তার দক্ষতা এবং অভিজ্ঞতা কোম্পানির কৌশলগত পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জেনেক্স ইনফোসিসের বোর্ডে এই পদে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় কোম্পানি বোর্ডের কাজকর্মে ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে। একই সঙ্গে এটি কোম্পানির ব্যবসায়িক ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ