ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
প্রযুক্তির যুগেও শেয়ারবাজারে স্বচ্ছতার অভাব, বিনিয়োগকারীরা শঙ্কিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন বলেছেন, শেয়ারবাজারে তথ্য প্রকাশে স্বচ্ছতা এখনো অন্যতম বড় চ্যালেঞ্জ। এই ঘাটতি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে আছে।
বুধবার (০৮ অক্টোবর) ঢাকায় আয়োজিত “Empowering Investors through Emerging Technology and Digital Finance” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং সিডিবিএল। এটি বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সেমিনারে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রযুক্তিতে বড় বিনিয়োগ সত্ত্বেও শেয়ারবাজার প্রত্যাশিত সুফল পাচ্ছে না। এর প্রধান কারণ হলো স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয়ের অভাব। তিনি বলেন, অনেক কোম্পানির আর্থিক তথ্য এখনো সঠিকভাবে প্রকাশিত হয় না, যা পুরো ইকোসিস্টেমে প্রভাব ফেলে।
সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, অটোমেশন ও ডিজিটালাইজেশনের পরও কিছু অনিয়ম ঘটেছে, যা দেখায় প্রযুক্তির সঠিক প্রয়োগ এখনো হয়নি। এজন্য রিপোর্টিং, সারভেলেন্স ও মনিটরিং আরও শক্তিশালী করা জরুরি।
বিএসইসি কমিশনার সাইফুদ্দিন বলেন, “আমরা একটি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। এজন্য প্রযুক্তি কাঠামোর ঘাটতি ও জবাবদিহিতার জায়গা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে।”
তিনি জানান, বিএসইসি সম্প্রতি Extended Business Reporting Model (এসবিআরএম) ফরম্যাটে আর্থিক প্রতিবেদন দাখিলের উদ্যোগ নিয়েছে, যা আন্তর্জাতিক মানসম্পন্ন মেশিন-রিডেবল ফরম্যাট। এতে গবেষণা, বিশ্লেষণ ও নজরদারি সহজ হবে।
তিনি বলেন, “এই উদ্যোগ সফল করতে অডিটরসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন। তথ্য প্রকাশে স্বচ্ছতা না আনলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়।”
বিএসইসি কমিশনার আরও বলেন, “বাজারের অংশগ্রহণ কমছে, ফলে সম্পদের বৈষম্য বাড়ছে। এখনই সময় যৌথভাবে দায়িত্ব নেওয়ার। প্রযুক্তি আমাদের নতুন করে গড়ে ওঠার সুযোগ দিয়েছে—এই সুযোগ কাজে লাগাতে হবে।”
ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তার মূল প্রবন্ধে বলেন, উদীয়মান প্রযুক্তি, ব্লকচেইন ও ডিজিটাল ফাইন্যান্স বিনিয়োগকারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে রিয়েল-টাইম তথ্যের সীমিত প্রাপ্যতা ও ডিজিটাল প্রতারণার ঝুঁকি এখনও বড় সমস্যা।
সিডিবিএল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোতালেব চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের তথ্য জানাতে বিভিন্ন ই-সার্ভিস চালু করা হয়েছে। তিনি বিনিয়োগকারীদের ইমেইল, মোবাইল নম্বর ও টিআইএন হালনাগাদ রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে ডিএসই পরিচালক মেজর জেনারেল (অব.) মো. কামরুজ্জামান, পিএইচডি বলেন, “আমাদের ব্যবহৃত প্রযুক্তি নিজস্বভাবে তৈরি করতে হবে। না হলে আমরা সরবরাহকারীদের ওপর নির্ভরশীল থাকব। নতুন প্রজন্মকে এই কাজে সম্পৃক্ত করতে হবে।”
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ