ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারের আচমকা পতন, দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বছরের শুরু থেকেই শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল। ধারাবাহিক উত্থানের ফলে সেপ্টেম্বর পর্যন্ত ডিএসই সূচক ৫ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেন ১৫০০ কোটি টাকার ওপর পৌঁছেছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিতর্কিত একটি চিঠি বাজারে হঠাৎ পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং বাজার কিছুটা স্থিতিশীলতা ফিরে পায়, কিন্তু সাম্প্রতিক কার্যদিবসগুলোতে বাজারে আবারও অস্বাভাবিক ওঠাপড়া লক্ষ্য করা যাচ্ছে।
বাজারের দিন শুরুতে লেনদেন কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর টানা পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ ও দ্বিধা তৈরি করছে। গত তিন কার্যদিবসে ডিএসই সূচক মোট ১১০ পয়েন্ট কমেছে, যার মধ্যে রবিবার সূচক কমেছে ২৪ পয়েন্ট, মঙ্গলবার সাড়ে ৪৬ পয়েন্ট এবং বুধবার আরও ৩৯ পয়েন্টেরও বেশি।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থিরতার মধ্যে কিছু ইতিবাচক সঙ্কেতও রয়েছে। সূচকের সামান্য ওঠা-নামা, বড় বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ এবং লেনদেনের ধীরে ধীরে স্বাভাবিক হওয়া বাজারে স্থিতিশীলতার সূচনা হিসেবে দেখা যেতে পারে। তারা বলছেন, শেয়ারবাজার দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তি বজায় রেখেছে, তাই বিনিয়োগকারীদের মনোবল ধরে রাখার মাধ্যমে বাজার আবারও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (০৮ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকেই সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।
আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭.৮৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯.১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ২২১টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭৫ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১৮.৩৬ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ