ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চার বছরের চেষ্টাতে লক্ষ্যের কাছাকাছি এসে ব্যর্থ ন্যাশনাল টি
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড প্রায় চার বছর ধরে চেষ্টার পর অবশেষে পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রক্রিয়া শেষ করলেও বিএসইসি নির্ধারিত ৩০ কোটি টাকার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন এখন ২৯ কোটি ৭৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র ২৫ লাখ টাকা কম।
২০২৩ সালের ১৩ এপ্রিল বিএসইসি ২ কোটি ৩৪ লাখ নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সম্মতি দিয়েছিল। কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যাশনাল টি-কে বারবার সময় বাড়াতে হয়েছে। দীর্ঘসূত্রিতার পর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত শেয়ার জমা করা হলেও, ৩ কোটি শেয়ারের লক্ষ্যমাত্রার বিপরীতে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ৫ হাজার শেয়ার জমা করতে পেরেছে। মূলত, আইনি জটিলতার কারণে বাকি ২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করার পরিকল্পনা অনুমোদিত হয়নি, যা শেষ পর্যন্ত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
তবে কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়লেও আর্থিক চিত্র ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ অর্থবছরে ন্যাশনাল টি শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড দিতে পারেন। তারা শেয়ারপ্রতি ১০৭ টাকা ৪৯ পয়সা লোকসান দেখিয়েছে এবং তাদের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ঋণাত্মক ১৫৫ টাকা ৬৯ পয়সা। এই বিপুল লোকসান এবং মূলধন ঘাটতি শেয়ারবাজারে কোম্পানির ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।
মূলধন ঘাটতির পাশাপাশি কোম্পানিটির আরেকটি বড় সমস্যা হলো শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া। ন্যাশনাল টি তাদের ১২টি চা বাগানে কর্মরত শ্রমিকদের ১৮ কোটি ৩৭ লাখ টাকা পিএফ বকেয়া রেখেছে। ফান্ড অফিসের সূত্র জানিয়েছে, তারা গত ২৩ মাস ধরে পিএফ-এর টাকা জমা দেয়নি। প্রভিডেন্ট ফান্ড অফিস ইতোমধ্যে অবিলম্বে অর্থ পরিশোধের নোটিশ দিয়েছে এবং বকেয়া পরিশোধ না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই আর্থিক অনিয়ম কোম্পানির সুশাসন নিয়ে বড় প্রশ্ন তুলছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি