ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি অপরিহার্য: অভাবের লক্ষণ কী?
ডুয়া ডেস্ক: শরীরের সুস্থতা বজায় রাখতে শুধু প্রোটিন, ফাইবার বা মিনারেলসই নয়, ভিটামিন ডিও অপরিহার্য। হাড় মজবুত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক শারীরিক কার্যক্ষমতা বাড়াতে ভিটামিন ডি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরাও খাদ্যতালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার রাখার পরামর্শ দেন।
তবে শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলো কী কী, জেনে নিন:
অবসাদ ও মানসিক চাপভিটামিন ডি কমে গেলে মেজাজ খারাপ হওয়া, উদ্বেগ এবং অবসাদ দেখা দিতে পারে। স্বাস্থ্যকর খাদ্য ও পর্যাপ্ত ঘুম সত্ত্বেও যদি ক্লান্তি বা আলস্য কাটতে না চায়, তবে শরীরে এই ভিটামিনের ঘাটতি রয়েছে বলেই ধরা যেতে পারে।
ঘন ঘন অসুস্থ হওয়াভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই বারবার সর্দি-কাশি, জ্বর বা অন্যান্য ভাইরাল সংক্রমণে আক্রান্ত হলে মনে রাখবেন, এটি ভিটামিন ডি’র অভাবের প্রতিক্রিয়া হতে পারে।
চুল পড়াসবাই চুল পড়ার সমস্যায় ভুগতে পারে। কিন্তু যদি চুলের ক্ষয় খুব বেশি হয়, তাহলে শরীরে ভিটামিন ডি’র মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করতে হবে।
খিদে কমে যাওয়াওজন নিয়ন্ত্রণের জন্য কম খাওয়া আরেক বিষয়, কিন্তু খিদে থাকা সত্ত্বেও খেতে ইচ্ছে না হওয়া ভিটামিন ডি’র অভাবের লক্ষণ হতে পারে। তাই খাদ্য গ্রহণে অনীহা থাকলে সতর্ক হওয়া জরুরি।
ভিটামিন ডি’র সঠিক মাত্রা বজায় রাখতে হালকা রোদ গ্রহণ, ডিম, মাছ ও দুধজাতীয় খাবার অন্তর্ভুক্ত করা জরুরি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)