ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট-এর নতুন নির্বাহী প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নতুন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন ওয়াজিদ হাসান শাহ।
সোমবার (০৬ অক্টোবর) তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বিআইসিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে যোগদান পত্র জমা দেন।
ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএসসি এবং মিসৌরি-কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উন্নয়ন ব্যবস্থাপনার (ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট) ওপর এমবিএ ডিগ্রি লাভ করেছেন।
সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিআইসিএমের পরিচালক (স্টাডিজ) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
ওয়াজিদ হাসান শাহের আন্তর্জাতিক অভিজ্ঞতাও সমৃদ্ধ। তিনি ইউএনডিপি, এফএও, আইএলও, আইওএম, ডাব্লিউএফপি, ইউএন উইমেন এবং ডাব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।
পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি), ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই) সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কনসালটেন্ট হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা