ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মুনাফা তুলছে বড় বিনিয়োগকারীরা, বাজারের গতি বদল
নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস উত্থানের পর আজ (০৬ অক্টোবর) স্বাভাবিক দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। তিন কর্মদিবসে দর বৃদ্ধির কারণে শেয়ারগুলো থেকে মুনাফা তোলার কারণে বিক্রি চাপে পতনেও লেনদেন বেড়েছে। তবে গত ৩ কর্মদিবসে সূচক বেড়েছির প্রায় ৬৭ পয়েন্ট। কিন্তু আজ সোমবার দর সংশোধনে সূচক কমেছে প্রায় ২৪ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছে, বড় বিনিয়োগাকারীরা মুনাফা তুলছেন বিধায় বাজারের গতি সাময়িকভাব বদল হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সোয়া ১১টার পর থেকেই সূচকের একটানা পতন হতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৩.৬৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১.৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২৯৫টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
এদিন সিএসইতে ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৯.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৯.১৫ পয়েন্ট বেড়েছিল।
এএসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ