ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
চার কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে । কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং এসবিএসি ব্যাংক। কোম্পানিগুলোতে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫৯.৮৯ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৩শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাশ।
এনসিসি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৪১.৪৩ শতাংশ, যা আগস্ট মাসে ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৪৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৩ শতাংশ ক্যাশ।
প্রভাতী ইন্স্যুরেন্স:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৭টি এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩০.০৩ শতাংশ, যা আগস্ট মাসে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.০৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৯৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
এসবিএসি ব্যাংক:
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০টি এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৬৮.১৯ শতাংশ, যা আগস্ট মাসে ৪.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২.৪২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ২ শতাংশ ক্যাশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ