ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১০ খাতের শেয়ারে বিনিয়োগকারীদের স্বস্তি
নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পুজার কারণে বিদায়ী সপ্তাহের শেষ দুইদিন সরকারী বন্ধের কারণে শেয়ারবাজারে লেনদেন হয়নি। যে কারণে সপ্তাহটিতে শেয়ারবাজারে মাত্র তিন দিন (২৮-৩০ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে শেয়ারবাজারে সূচক মাত্র ০.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫.৭৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬২০ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬৩ কোটি ৩৪ লাখ ৮ হাজার টাকা বেশি। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমলেও ১০ খাতের শেয়ারে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। অর্থাৎ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ওই ১০ খাতের শেয়ারে।
খাতগুলো হলো- পাট খাত, লাইফ ইন্স্যুরেন্স, কাগজ ও প্রকাশনা, সেবা ও আবাসন, ব্যাংক, জেনারেল ইন্স্যুরেন্স, চামড়া, টেলিকমিউনিকেশন, বিবিধ ও আর্থিক খাত।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, সাপ্তাহিক রিটার্নে খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৬.১৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্নে খাতটির ৪.৮১ শতাংশ দর বেড়েছে। এছাড়া, সাপ্তাহিক রিটার্নে ৩.৭৩ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাতে।
অন্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাতে ২.৩৬ শতাংশ, ব্যাংক খাতে ১.০১ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৭৪ শতাংম, চামড়া খাতে ৬৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৫৩ শতাংশ, বিবিধ খাতে ০.৩২ শতাংশ ও আর্থিক খাতে ০.১৪ শতাংশ দর বেড়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি