ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তরুণদের হৃদ্রোগ ঝুঁকি বেড়েই চলেছে, করণীয় কী?
লাইফস্টাইল ডেস্ক: হার্টের সমস্যা আর বয়সের খাতায় বাঁধা নয়। কিশোরী বা তরুণের হৃদরোগের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। পরীক্ষার চাপ, প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার লোভী খাওয়াদাওয়া—সব মিলিয়ে কম বয়সিরাও হার্ট অ্যাটাকের ঝুঁকিতে পড়ছে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।
ঘরোয়া খাবারের গুরুত্বফাস্টফুড, তেলেভাজা বা রেস্তোরাঁর খাবার দিনের পর দিন খেলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। সুস্থ থাকতে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মাঝে মাঝে বাইরে বা বাড়িতে তেলেভাজা খাবার খেতে পারেন, তবে মাসে এক বা দুইবারই যথেষ্ট।
নিয়মিত শরীরচর্চাশরীরচর্চা মানে শুধু দৌড়ঝাপ নয়। দিনের নির্দিষ্ট সময়ে ব্যায়াম, যোগাসন বা হালকা ব্যায়াম করুন। নিয়মিত শরীরচর্চা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
মানসিক চাপ কমানো জরুরিপরীক্ষা, ক্যারিয়ার, সামাজিক চাপ—সব মিলিয়ে কম বয়সেও মানসিক চাপ বেড়ে যায়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর। তাই চাপ কমানো এবং আনন্দে থাকা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
ধূমপান ত্যাগ করুনযতই বয়স কম হোক, ধূমপান করলে হৃদযন্ত্রের সমস্যা শুরু হয়। হার্টের স্বাস্থ্যের জন্য ধূমপান ত্যাগ করা আবশ্যক। এটি হৃদরোগসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কমায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে