ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মালয়েশিয়ার বুকিত বিন্তাং ইউনিট বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার বুকিত বিন্তাং ইউনিটের কর্মী সম্মেলন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের আম্পাং জি-টাওয়ার হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা আজাদের সঞ্চালনায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, “বিদেশে কর্মী প্রেরণের যুগ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্যোগে লাখো বেকার ও পেশাজীবীর কর্মসংস্থানের পথ সুগম হয়েছিল।”
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে বিএনপি সবসময় সচেষ্ট। তিনি আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচনে প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেতা মনির খান এবং বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। আরও বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনসহ অনেকে।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিএনপির প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরেছে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান সুশৃঙ্খল রাজনীতির প্রতীক। তাদের হাত ধরে বিএনপি আবারও শক্তিশালী হয়ে উঠবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট