ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নতুন মন্ত্রিসভার শপথের চূড়ান্ত সময় ও স্থান জানালেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একই দিনে দুই পর্বে শপথ অনুষ্ঠান হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আয়োজন রাখা হয়েছে।
তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি বলেন, কনভেনশন বা প্রচলিত নিয়ম অনুযায়ী তালিকা প্রস্তুত করা হবে এবং এ দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।
পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল স্পষ্টভাবে বলেন, নতুন মন্ত্রিসভায় তার থাকার প্রশ্নই ওঠে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে