ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
সৃজিতের সাথে সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন: মুখ খুললেন মিথিলা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকে মিথিলার ব্যক্তিগত জীবন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আলোচনা-সমালোচনার বিষয় হয়ে এসেছে।
এরপর ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেন মিথিলা। একসময় তাদের দাম্পত্য সুখের গল্পও তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, সম্প্রতি এই বিষয়টি নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। দুই তারকার এক ছাদের নিচে না থাকার খবর ছড়িয়ে পড়ায় ভক্ত ও বিনোদনপাড়ায় দাম্পত্য জীবনে চিড় ধরার প্রশ্ন উঠেছে।
সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা এই গুঞ্জনের প্রেক্ষাপটে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “২৪ জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি, কারণ আমার ভিসা নেই।” এ মন্তব্যের পরই ভক্তদের মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি হয়, কি সৃজিতের সঙ্গে তার সম্পর্ক এখন কি তলানিতে?
পডকাস্ট সঞ্চালক সরাসরি জানতে চাইলেন, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা রেখে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে তিনি যোগ করেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।
মিথিলার এই উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং ভক্তদের মধ্যে দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম