ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
অস্থিরতা কাটিয়ে শেষ বেলায় শেয়ারবাজারে স্বস্তির নিঃশ্বাস
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ সেপ্টেম্বর) সূচকের পতনে কিছুটা অস্বস্তিতে ছিল বিনিয়োগকারীরা। কারণ আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চিত্রে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল সপ্তাহের শুরুতে বাজারে ইতিবাচক পরিস্থিতি বিরাজমান থাকবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে আজকের লেনদেন নিয়ে বেলা ১১টার পর টানা পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা আরো বেড়ে যায়। কিন্তু দিনশেষে সেই অস্থিরতা কাটিয়ে উত্থানের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষন পর সূচকে ছন্দপতন হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের আধার ঘন্টার মধ্যে সূচকের তীর ফের উপরের দিকে উঠতে থাকে। বেলা ১১টায় সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪০৩ পয়েন্টে। এরপর সূচকের একটানা পতন হয় এবং সূচক ফের তলানীতে গিয়ে ঠেকে। দুপুর সোয়া একটার পর সূচক একটানা বাড়তে থাকে। যা লেনদেনে শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে।একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.৭৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৪.৬৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৫ কোটি ১৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭.৯৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৫.২৩ পয়েন্ট কমেছিল।
এসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত