ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তানজিমকে জীবনসঙ্গী করার কারণ জানালেন ফারিয়া
বিনোদন ডেস্ক :ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আবারও শিরোনামে। গেল ১৯ সেপ্টেম্বর রাজধানীর এক মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক সাদামাটা আয়োজনে সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় নিজের নতুন জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ফারিয়া। সেখানে তিনি জানান, জীবনের এক পর্যায়ে যখন সব আশা হারিয়ে ফেলেছিলেন, তখনই তার জীবনে নতুন আলো হয়ে আসেন স্বামী তানজিম তৈয়ব।
ফারিয়া বলেন, “তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তাই তাকেই জীবনসঙ্গী করেছি। কোনো মানুষ অসুবিধায় পড়লে যে জিজ্ঞেস করতে পারে— ‘তোমার কিছু লাগবে?’ এমন কথাও যে কেউ বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন।”
তিনি আরও যোগ করেন, “তানজিম আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ কিংবা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’— এসব কথাগুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও আমার জন্য অনেক বড় বিষয়। যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অধ্যায় এখানেই শেষ, ঠিক তখনই শুরু হলো নতুন এক যাত্রা।”
অন্যদিকে, ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগত সম্পর্কে তেমন জানেন না এবং বিয়ের আগে শবনম ফারিয়াকে চিনতেনও না। তবে পরে জানতে পারেন, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তানজিম বলেন, “ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক।”
এই দম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে