ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে দুলামিয়া কটন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান দুলামিয়া কটন স্পিনিং মিলস নতুন অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪১ পয়সা।
এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৪১ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল মাইনাস ৪০ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৪০ টাকা ৮ পয়সা।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আধুনিক সময়ে প্রচলিত ধারা অনুসারে এবারের সভা অনুষ্ঠিত হবে হাইব্রিড পদ্ধতিতে—অর্থাৎ শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অংশ নিতে পারবেন।
এজিএম-এ অংশগ্রহণ ও ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ অক্টোবরকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই শেয়ারহোল্ডার হিসেবে ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ