ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আফগানিস্তানের বিপক্ষে নতুন মুখ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ দেখা যাবে বাংলাদেশ দলে। পাঁজরের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন লিটন দাস, তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।
বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। তবে সৌম্য এখনও দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি দেশ ছাড়তে পারেন। লিটনের সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তাই শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না তিনি।
এরই মধ্যে লিটনের জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলাচ্ছেন জাকের আলি অনিক। এর আগে তার নেতৃত্বেই এশিয়া কাপের শেষ দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ দল ঘোষণা করেনি।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে